কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ এ ০৭:১৩ PM

পটভূমি ও ইতিহাস

কন্টেন্ট: পাতা

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট বাংলাদেশের একটি অন্যতম কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের একমাত্র আইসিটি নির্ভর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৬ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।

ফেনী জেলার অভ্যন্তরে সদর উপজেলার ফেনী-ছাগলনাইয়া রোডের পাশেই নতুন রানীর হাট নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত। এ প্রতিষ্ঠানের পাশেই রয়েছে ফেনী জেলা কেন্দ্রীয় কারাগার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে হলে প্রথমে ফেনীর মহিপালে আসতে হবে। তারপর সিএনজি অথবা ব্যাটারি চালিত যানে করে শহরের ট্র্যাঙ্করোডে আসতে হবে। তারপর সেখান থেকে সিএনজিতে করে সরাসরি অত্র প্রতিষ্ঠানে পৌঁছানো যাবে।

মূল ক্যাম্পাস পাঁচতলা বিশিষ্ট একটি ভবন। যা শ্রেণীকক্ষ, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ রুম, এবং ল্যাবরেটরী, কম্পিউটার ল্যাব নিয়ে গঠিত। এখানে প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়।

এই প্রতিষ্ঠানে একটি ৫ তলা বিশিষ্ট ছাত্র হল এবং একটি ৪ তলা বিশিষ্ট ছাত্রী হল রয়েছে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন